Category: মঠ-মন্দির
দক্ষিণেশ্বর মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস
Published: 2025-05-08 07:28:48
আজ যেখানে দক্ষিণেশ্বর মন্দির, একটা সময় ওখানে জন হেস্টি নামের এক ইংরেজের বাগান ছিল। সেই জমি কিনে নেন জমিদারনি লোকমাতা রানী রাসমণি।
শোনা যায় দক্ষিণেশ্বর মন্দিরের উত্তর দিকে আগে একটি পরিত্যাক্ত গোরস্থান ছিল ফলে ঐখানে বহু আগে থেকেই তান্ত্রিক গতিবিধি চলতো। 1847 সালে রাসমণি দেবী ওখানে মা ভবতারিণীর মন্দির তৈরির সিদ্ধান্ত নেন। 1855 সালে সেই মন্দির নির্মিত হয়।
মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন হুগলীর বাসিন্দা রামকুমার চট্টোপাধ্যায়, তার সহকারী হন ছোটো ভাই গদাধর। রামকুমারের মৃত্যু হলে, গদাধর প্রধান পুরোহিতের দায়িত্ব লাভকরেন।
যিনি পরবর্তী কালে রামকৃষ্ণ পরমহংস নামে জগৎবিখ্যাত হয়েছেন। আর তার পর থেকেই মন্দিরটি একটি তীর্থক্ষেত্রে পরিনত হয়। মন্দিরটি রানী রাসমণির জমিদারির একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত বলেই নাম হয় দক্ষিণেশ্বর।