Category: নাগরিকত্ব
আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই সব নথি
Published: 2025-07-14 15:51:28
আধার নাগরিকত্বের প্রমাণ নয়। জানিয়ে দিয়েছে কেন্দ্র। আপনার রেশনকার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটের আইডিও আছে। তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা? এনআরসির মতো বিষয়ের কথা মাথায় রাখলে সেটাই এখন অনেকের মনে বড় প্রশ্ন।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত ২৪ জুন জানিয়ে দিয়েছে দেশজুড়ে হবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR)। এনিয়ে রাজ্য নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, অসম, কেরালা,, তামিলনাডু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনের ওই নির্দেশিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ।
Source:zeenews
Back to News