Category: ধর্ম কর্ম
শঙ্খ কেন তিনবার বাজানো উচিত?
Published: 2025-05-08 07:47:05
শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত। তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয় যে, ৩ বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন।
কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয়। সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল।