দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Category: Economy

আবার জয়গাঁ হাসিমারা এলাকায় ভুটান নোটের ছড়াছড়ি

Published: 2025-04-27 07:21:25
havok use of Bhutan currency at jaigaon hasimara area

যদিও জয়গাঁ হাসিমারা এলাকায় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ভুটান নোটের একটি বিশিষ্ট অবস্থান বহু বছর থেকেই ছিল। কিন্তু তাতে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে একটি জিজ্ঞাসা চিহ্ন প্রস্তুত হয়েছিল।

তবে কয়েক বছর পূর্বে সরকার এই ভুটান নোটের ব্যবহার ভারতে একেবারে নিষিদ্ধ করে দিয়েছিলেন। এবং তার ফলে এইসব এলাকায় ভুটান নোটের রমরমা কিছুটা হলেও কমেছিল।

সীমান্তবর্তী এলাকা হওয়াতে নানা রকম চোরাচালান এই ভুটান কারেন্সির সাহায্যেই করা হয়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চন্দন কাঠ ও অন্যান্য চোরাচালান করার ব্যাপারে জনসভায় কঠোর বক্তব্য রাখতে দেখা গিয়েছিল।

বর্তমানে জয়গাঁও ও হাসিমারা এলাকায় আবার ভুটান নোট জাকিয়ে বসেছে। প্রায় সমস্ত ক্ষেত্রে এই ভুটান নোট এর মাধ্যমে ব্যবসা চলছে, এবং দিন পর দিন ভুটান নোটের ব্যবহার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সরকারের তরফ থেকে কোনরকম মনিটরিং না থাকাতে এইসব এলাকায় ভুটান নোটের ব্যবহার বেড়ে চলেছে। সরকারের উচিত অবিলম্বে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ করে ভারতের অর্থনীতিকে রক্ষা করা।