দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Category: রাজনৈতিক(District)

আলিপুরদুয়ারে জেলা তৃণমূল কংগ্রেসের সভা ও যোগদান কর্মসূচি

Published: 2025-08-10 11:12:53
দৈনিক BARTAMAAN : আলিপুরদুয়ারে জেলা তৃণমূল কংগ্রেসের সভা ও যোগদান কর্মসূচি TMC meeting

আজ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় একটি কর্মীসভা অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি হলে।

এই সভায় জেলা সভাপতি প্রকাশ চিক্ বড়াইক সহ অন্যান্য নেতা এবং কর্মীরা উপস্থিত ছিলেন। এই সভায় জেলা তৃণমূল কংগ্রেস ও তার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিশদে আলোচনা করা হয়।

আরও একটি বিষয় হলো আলিপুরদুয়ারের কয়েকজন নির্দল কাউন্সিলর আজ প্রকাশ চিক্ বড়াইকের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন ও তৃণমূলে যোগদান করেন

উল্লেখ্য, আলিপুরদুয়ার পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি শ্রীলা দত্ত এবং ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি ঝুমা মিত্র নির্দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

২০২৬ এর লোকসভা ইলেকশনের প্রাক্কালে এই যোগদান আলিপুরদুয়ার শহরের রাজনীতিতে একটি বিশেষ মাত্রা যুক্ত করলো বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মত।

Back to News