Category: ক্রাইম রিপোর্ট
বক্সায় হরিণ শিকার করে গ্রেফতার
Published: 2025-07-30 13:01:42
সূত্রের খবর, বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব এলাকায় হরিণ শিকার করে মাংস রান্না করার সময় বনদপ্তরের হাতে ধরা পড়ল তিন অভিযুক্ত।
রবিবার রাতে উত্তর রায়ডাক রেঞ্জের রায়ডাক চা বাগানের চার নম্বর সেকশনে এই ঘটনা ঘটে। ধৃতরা হল অনিল টোপ্পো, কুশল কিসপোট্টা ও এটরেন মিঞ্জ। বনদপ্তর সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বনকর্মীরা ওই এলাকায় হানা দেন।
ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, ধৃতরা একটি হরিণকে হত্যা করে চা বাগানের মধ্যেই মাংস কাটছে এবং রান্নার প্রস্তুতি নিচ্ছে।
Back to News