দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Category: সংক্ষিপ্ত খবর

আজকের কিছু সংক্ষিপ্ত বিশেষ খবর

Published: 2025-08-25 11:28:09
দৈনিক BARTAMAAN : আজকের কিছু সংক্ষিপ্ত Brief News বিশেষ খবর

ডুয়ার্সের নাগরাকাটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান উল্টে মৃত ৩। আহত ২২। নাগরাকাটা ব্লকের গাঠিয়া চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে সোমবার ভোরে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

আবার মোবাইল ছুড়ে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআইয়ের পর এ বার ইডিকে দেখে পালানোর চেষ্টা করলেন তিনি। অভিযোগ, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দিয়েছেন তিনি। পরে তা উদ্ধার করা হয়েছে।

ট্রাম্পের শুল্ক-সংঘাতের (USA Mail) জেরে এবার মোক্ষম অস্ত্র প্রয়োগ করল নরেন্দ্র মোদির ভারত। আমেরিকায় কোনও চিঠি বা পার্সেল পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল ভারতীয় ডাক বিভাগ (India Post)। চলতি মাসের শেষ থেকেই কার্যকর হচ্ছে নয়া এই নিয়ম। কয়েকটি ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হয়েছে।

#BreakingNews প্রয়াত হলেন অভিনেতা-বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায়

Back to News