দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Category: সংক্ষিপ্ত খবর

দেশের কিছু সর্বশেষ সংক্ষিপ্ত খবর

Published: 2025-08-03 12:38:17
দৈনিক BARTAMAAN : দেশের কিছু সর্বশেষ সংক্ষিপ্ত খবর some brief news

1.ভারতের খাদ্য নিরাপত্তাও মানক কর্তৃপক্ষ (FSSAI),আয়ুষ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে, আয়ুর্বেদিক খাদ্য প্রস্তুতির একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করেছে। এর ফলে ভারতের কালজয়ী খাদ্য সম্পর্কিত জ্ঞান মূলধারায় ফিরে এল। এই খাদ্য বিধানগুলি রেসিপি, উপাদান এবং প্রামাণিক আয়ুর্বেদিক গ্রন্থ থেকে প্রাপ্ত প্রক্রিয়ার উপর ভিত্তি করে খাবারগুলিকে স্বীকৃতি দেয়। নতুন এই তালিকা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছেই বিষয়টি স্পষ্ট করেছে।

2নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার ২৪ ঘণ্টার মধ্যে কোনও রাজনৈতিক দল দাবি বা আপত্তি পেশ করেনি। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে,কোনও নাম অন্তর্ভুক্তির ব্যাপারে বা নির্দিষ্ট কোনও নাম বাদ যাওয়া সংক্রান্ত ব্যাপারে কোনও রাজনৈতিক দলই তাদের বক্তব্য জানায়নি। বিশেষ নিবিড় সংশোধনী বা SIR করার পর গত ১ লা আগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। আগামী এক মাসের মধ্যে এই বিষয়ে আপত্তি বা দাবি পেশ করা যাবে।

3সুপ্রিম কোর্টে আগামীকাল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে। উল্লেখ্য, গত ১৬ ই মে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্যভাতার ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ এখনও পালন করে নি, বরং শীর্ষ আদালতের কাছেই অতিরিক্ত ৬ মাস সময় চেয়ে স্পেশাল লিভ পিটিশন পেশ করে।

সোর্স: নিউজ মিডিয়া

Back to News