Category: রাজনীতি
ফের দায়িত্ব পেলেন সৌরভ চক্রবর্তী
Published: 2025-10-31 08:16:14
আলিপুরদুয়ার: জেলায় তৃণমূলের দলীয় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরলেন আলিপুরদুয়ার বিধানসভার প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের বিএলএ- ১ করা হয়েছে তাঁকে। এতদিন এই দায়িত্বে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তাঁর জায়গায় বিএলএ-১-এর দায়িত্বে এসেছেন আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক এই খবর জানিয়েছেন।
Back to News