Category: রাজনীতি
বাঙালি বিদ্ধেষ এবং NRC এর বিরুদ্ধে অসম বাংলা সীমান্তে তৃণমূলের প্রতিবাদ সভা
Published: 2025-07-27 04:47:16
বাঙালি বিদ্বেষ এবং NRC'র বিরুদ্ধে আলিপুরদুয়ার অসম-বাংলা সীমান্ত পাকরিগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ও মিছিল। উপস্থিত রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক ও অন্যান্য নেতৃবৃন্দ।
সূত্রের খবর তৃণমূল নেতৃত্ব এই সভা থেকে সাম্প্রতিক বাঙালি বিদ্বেষ, দেশের বিভিন্ন স্থানে বাংলা ভাষা বললেই তাকে বাংলাদেশী হিসাবে চিহ্নিত করণের কর্মকাণ্ডের বিপক্ষে তীব্র প্রতিবাদ জানান।
এনআরসি সংক্রান্ত বিষয় নিয়েও এই সভায় সাধারণ মানুষের জন্য উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
সৌজন্যে: মিডিয়া ও অন্যান্য খবর
Back to News