দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Category: রাজনীতি

ভাষা আন্দোলনে’র নেতৃত্ব দিতে বোলপুর পৌঁছলেন মমতা

Published: 2025-07-27 16:39:34
ভাষা আন্দোলনে’র নেতৃত্ব দিতে বোলপুর পৌঁছলেন মমতা cm reached bolpur

সুত্রের খবর, ভাষা আন্দোলন এর নেতৃত্ব দিতে বোলপুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা নাগাদ রাঙাবিতান পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান কোর কমিটির সদস্যরা। পথে কয়েকজন উপহার দেন একটি ছবি। আগামিকাল, সোমবার বেলা ১ টায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তিনটেয় ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে শামিল হবেন পদযাত্রায়।

উল্লেক্ষ্য,২১ জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাংলা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা, নির্যাতনের বিরুদ্ধে পথে নামবেন তিনি। আগামিকাল বোলপুরের মাটি থেকে আন্দোলন শুরু করবেন মমতা। তাই রবিবার বিকেলেই কলকাতা থেকে সড়কপথে বীরভূমের উদ্দেশে রওনা হন তিনি। পথে হুগলিতে দেখা করে দলের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে। হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান তিনি। এদিকে ডানকুনি টোল প্লাজার কাছে প্রিয় নেত্রীকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনেকে। তাঁদেরও নিরাশ করেননি মুখ্যমন্ত্রী।

সৌজন্যে:মিডিয়া সংবাদ

Back to News