দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Category: Politics

জেলা পরিষদে মেন্টর নিয়োগ-একটি পর্যালোচনা

Published: 2025-04-26 07:28:58
An article on mentor appointment in Zilla Parishad of West Bengal

বিধানসভা ভোটের আগে জেলা পরিষদগুলিতে মেন্টর নিয়োগ শুরু করেছে রাজ্য পঞ্চায়েত দফতর। 'মেন্টর' পদটি সরকারি ভাবে স্বীকৃত হলেও রাজ্যে ক্ষমতায় আসার পরে এই রাজনৈতিক নিয়োগ আগে এক বার শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। গত পঞ্চায়েত নির্বাচনের পরে অবশ্য সেই পদে কাউকে রাখা হয়নি। এখন আবার সেই ব্যবস্থা ফেরানো হচ্ছে।

বারবার আলোচনা হলেও সাংগঠনিক রদবদল নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন এখনও অব্যাহত। তার আগেই 'মেন্টর' নিয়ে তৃণমূল নেত্রীর সাংগঠনিক ভাবনাই দেখছেন দলীয় নেতৃত্বের একাংশ। ইতিমধ্যেই হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের মতো জেলায় পঞ্চায়েত দফতরের এই বিজ্ঞপ্তি পৌঁছেছে। হাওড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজীব বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরে প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, বাঁকুড়ায় প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ-কে জেলা পরিষদের 'মেন্টর' করা হয়েছে। দলের এক রাজা নেতার কথায়, "বিধানসভা ভোটের আগে পঞ্চায়েত স্তরে কাজকর্মে বাড়তি গতি আনতে একটা ইতিবাচক পদক্ষেপ করা হচ্ছে।"