বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ, ‘ফাঁসানোর চেষ্টা হচ্ছে’, বলছে শাসক দল
Published: 2025-03-09 16:06:09
তৃণমূল পার্টি অফিসের মধ্যেই প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠেছে খোদ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুর অঞ্চলে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। এদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি তাঁকে মারধরের পালটা অভিযোগ করেছেন। সেই ঘটনায় এক বিজেপি কর্মী গ্রেপ্তার।ঘটনায় ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। তৃণমূলেরই কয়েকজন ওই মহিলাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি এখন ভর্তি রয়েছেন। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলার স্বামী নারায়ণগড় থানায় তৃণমূল নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিন জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভও দেখানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।