দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

তিনটি বিষয় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে

Published: 2025-03-08 16:27:26
Champian Trophy Final can create difference in three aspects চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে আগামীকাল (রবিবার) মাঠে নামতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই আইসিসি ইভেন্টের ফাইনাল। যদিও চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, তবে ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের 'হাইব্রিড মডেল' বেছে নিয়েছে। যেখানে ভারতের ম্যাচগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে, আর বাকি সব ম্যাচ আয়োজিত হয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে। এই ইস্যু নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যমেও উঠে এসেছে ভারতের এক মাঠে পুরো টুর্নামেন্ট খেলা নিয়ে নানা প্রশ্ন ও বক্তব্য দিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। source:BBC