সক্রিয় কলকাতা পুলিশ, নারী দিবসে নয়া ঘোষণা সিপির
Published: 2025-03-08 13:00:50
ভারচুয়াল জগতে এখন মাথাব্যথার কারণ ক্রমবর্ধমান সাইবার অপরাধ। তার ফাঁদে পড়ে নারীরা বেশি প্রতারিত হন। তাই আজ, আন্তর্জাতিক নারী দিবসে শহরের মহিলাদের জন্য সাইবার সুরক্ষায় বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগরপাল তথা পুলিশ কমিশনার মনোজ বর্মা সেই পদক্ষেপের কথা জানিয়েছেন। সাইবার নিরাপত্তা আরও শক্তপোক্ত করতে দুটি নতুন পদ তৈরি করা হয়েছে বলে খবর। এই বিভাগে ডিসির উপর আসছেন যুগ্ম কমিশনার (সাইবার) এবং যুগ্ম কমিশনার (আইন)। খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশা সিপি মনোজ বর্মার।
source:media