দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Category: Local News

আলিপুরদুয়ার 12 নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কর্মসূচী

Published: 2025-04-25 08:24:36
Drain cleaning activity at Alipurduar 12 number ward

আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির ১২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন স্থানে ড্রেনের ব্যাপক সংস্কার এবং পরিষ্কার করা হচ্ছে।

বিশেষভাবে নজর দেওয়া হয়েছে বাটামোড় ও স্টেশন সংলগ্ন রাস্তার ধারের ড্রেন গুলির উপর এবং ওই ড্রেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে।

সূত্রের খবর, আলিপুরদুয়ার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান শ্রী দীপ্ত চ্যাটার্জী স্বয়ং উপস্থিত থেকে এই ড্রেন পরিষ্কার এবং সংস্কারের তদারকি করছেন।

স্থানীয় মানুষজন তাঁর এই সদর্থক ভূমিকার ভূয়সী প্রশংসা করছেন। কারণ এই ড্রেন পরিষ্কার না করা হলে প্রচণ্ড মশার উৎপাত এবং বর্ষা আসার আগে নানা রকম পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়।