Category: রাজ্য
গাইসালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন
Published: 2025-05-20 11:51:18
চলন্ত ট্রেনের গার্ড ইঞ্জিনে আগুন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী মালদহ-শিলিগুড়ি ডেমো ট্রেন।
আজ মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের ইসলামপুরের কাছে গাইসাল স্টেশন ছাড়ার আগে ওই ইঞ্জিনে আগুন লাগে।
ঘটনায় আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বর ও ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ওই আগুন নেভায়।
ঘটনায় বেশ কিছু সময় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। একাধিক লাইনে এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে পড়ে।
source: media
Back to News