দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

তারাপীঠ মন্দির চত্বরে বেআইনি নির্মাণ কলকাতা হাই কার্টে জনস্বার্থ মামলা

Published: 2025-03-13 05:11:53
Illegal construction near Tarapith Temple pil filed to calcutta hc তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি নির্মাণের অভিযোগ। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। বুধবার মামলাকারীর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানান প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। তাঁর দাবি, মন্দির এলাকার পাশে একমাত্র শ্মশান থাকতে পারে। কোন নির্মাণ কাজ করা যায় না। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভবনা।তারাপীঠ মহাশ্মশানের কাছে আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের একটি নির্মাণ গড়া নিয়ে কিছু দিন ধরে বিতর্ক শুরু হয়েছে। নির্মাণের প্রতিবাদে বিক্ষোভে নামে বীরভূম জেলা বিজেপি। তাদের তরফে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয় নির্মাণের জন্য খোঁড়া গর্ত। স্থানীয়দের একাংশের অভিযোগ, সুত্রের খবর তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের উপর আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের স্থায়ী নির্মাণ করছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। source:media