Category: খেলা
শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ় জিতল হরমনপ্রীতের ভারত
Published: 2025-05-12 09:19:08
মন্ধানার শতরান, শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ় জিতল হরমনপ্রীতের ভারত
ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগের পারফরম্যান্সের জেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জিতল ভারত। স্মৃতি মন্ধানার শতরান এবং বোলারদের ঐক্যবদ্ধ পারফরম্যান্সের জেরে জিতেছে ভারত। শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯৭ রানে। লিগের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়ে দিলেও ফিরতি ম্যাচে সিংহলিদের কাছে হারের মুখ দেখতে হয় ভারতকে। ফাইনালে সেই কারণেই সেয়ানে-সেয়ানে লড়াই চলবে বলে আশা করা গিয়েছিল। বাস্তবে দেখা যায় ভিন্ন ছবি। ব্যাটে-বলে দাপট দেখিয়ে খেতাবি লড়াইয়ে আয়োজক শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ভারতের মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ জিতে হরমনপ্রীতরা বুঝিয়ে দেন, বড় মঞ্চের জন্য তাঁরা পুরোপুরি প্রস্তুত।
Back to News