দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Category: Spiritual

কথামৃত – কথামৃত

Published: 2025-04-22 04:38:36
Kathamrita-Ramakrishna Paramhansa

ঠাকুর বলতেন সব সময় মালিক ধরে থাকবি। বললেন, একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করল। গরুটি উপায়ন্তর না দেখে অদূরেই একটি পুকুরে ঝাঁপ দিল। পুকুরটি কাদায় ভর্তি কোন জল ছিল না।

গরুর পেছনে পেছনে বাঘটিও ঝাঁপ দিল। বাঘ-গরু দুজনেই কাদায় আটকে গেল। বাঘ বলল তুই এমন জায়গায় ঝাঁপ দিলি এখন আমরা দুজনেই মরব। গরু হেসে বলল, আমার মালিক আছে। তোমার মালিক আছে?

বাঘ রেগে বলল আমি হলাম বনের রাজা, আমার আবার মলিক কে। গরু বলে, তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক এসে আমাকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। ঠিকই সন্ধ্যাবেলা গরুর মালিক এসে বাঘের মাথায় বাঁশের বাড়ি দিয়ে বাঘটিকে মেরে ফেলল আর গরুটিকে তুলে জল দিয়ে ধুয়ে দিল, গরু হাসতে হাসতে বাড়ী চলে গেল।

মূলকথাঃ- আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতন হোক না কেন,

মালিক ঠিকই আমাদের রক্ষা করবেন। হয়তো একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।