মমতাই মডেল! নারী দিবসের মিছিলে তুলে ধরল মহিলা তৃণমূল
Published: 2025-03-08 16:37:47
লড়াই হোক কিংবা উন্নয়ন – এরাজ্যে সবেতেই মডেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ কর্মসূচি পালন করে ফের সেই বার্তাই কতুলে ধরল রাজ্যের শাসকদলের মহিলা সংগঠন। শনিবার বিকেলে রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে নতুন স্লোগানও শোনা গেল। ‘নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’ স্লোগানটি বেঁধে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই। ছাব্বিশের ভোটের আগে নারীশক্তিকে আরও জাগ্রত করে তোলার বার্তা দিল মহিলা তৃণমূলের এই কর্মসূচি।
source:sangbadpratidin