দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Category: সংক্ষিপ্ত খবর

আজকের কিছু সংক্ষিপ্ত খবর

Published: 2025-08-26 12:16:42
দৈনিক BARTAMAAN : Read আজকের কিছু সংক্ষিপ্ত খবর

রাজ্যপাল, রাষ্ট্রপতি বিল আটকে রাখলে অচল হয়ে যাবে আইনসভা বললেন শীর্ষ আদালত।

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বিভিন্ন সংগঠনের ব্লক প্রেসিডেন্ট ঘোষণা তৃণমূলের। কিছু নতুন মুখ, কিছু পুরাতন, কিছু দাগী সবাই আছেন।

আজ সেন্ট জেভিয়ার্স কলেজের ফাদার ডেপেলচিন প্রেক্ষাগৃহে, সাহিত্য অকাদেমি ও আই.কিউ.এ.সি. এবং বাংলা বিভাগ, সেন্ট জেভিয়ার্সের সমন্বয়ে আয়োজিত "বাংলা সাহিত্য, থিয়েটার ও সিনেমা : পারস্পরিক সম্পর্ক" আলোচনাচক্র।

উপস্থিত ছিলেন ডমিনিক স্যাভিও, অধ্যক্ষ, সেন্ট জেভিয়ার্স কলেজ, অভিষেক রথ কার্যক্রম আধিকারিক, সাহিত্য অকাদেমি, রাজীব চৌধুরী, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সেন্ট জেভিয়ার্স কলেজ।

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আপাতত যা তথ্য মিলছে সেই অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতে শুনানি হতে পারে।

Back to News