দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

Weather

ধুলোর ঝড়, তুমুল বৃষ্টি, পড়তে পারে শিলও, বড় সতর্কতা জারি করল IMD

Published: 2025-04-18 05:15:19
Weather alert notification by IMD

বড় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে ১৮ রাজ্যে। আগামী ৫ দিন ধরে ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

ঝড় বৃষ্টিতে ধুয়ে গিয়েছে মহানগর বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়।

বৈশাখী বিকেলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কলকাতা ও জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও। তবে শুধু বাংলা নয়, একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে বড়সড় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে ১৮ রাজ্যে। আগামী ৫ দিন ধরে ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

রিপোর্টে বলা হয়েছে, শনিবার পর্যন্ত এ রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি চলবে। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) বলছে, দেশের বেশ কয়েকটি জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরে আবহাওয়া দেখাবে ভয়াবহ রূপ।

অনেক রাজ্যে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে। ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ধুলোর ঝড়। সেই সঙ্গে নামতে পারে শিলাবৃষ্টি। রাজধানী সহ ১৮ টি রাজ্যে প্রবল বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা করেছে আইএডি। এই বিষয়ে একটি সতর্ক বার্তাও জারি করেছে আবহাওয়া দফতর।