দৈনিক 𝓑𝓐𝓡𝓣𝓐𝓜𝓐𝓐𝓝

কি বিচিত্র এই দেশ!

Published: 2025-04-13 10:36:54
What a peculiar having this country

একটি নাটকের ডায়ালগ পড়িয়াছিলাম "সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ", আজ তাহাই এই লেখক লিখিয়া ফেলিলেন।

সত্যই এই দেশ বৈচিত্র্যে ভরা, নদী, জঙ্গল, আকাশ, মানুষ ও সমাজ সবই বৈচিত্র্যময়।

তাহার উপরে সবচেয়ে বৈচিত্রপূর্ণ এই দেশের রাজনীতি।

অবশ্যই এই দেশের রাজনীতি পূর্বে ও বৈচিত্রপূর্ণ ছিল এবং বর্তমানে অত্যাধিক বৈচিত্র্যপূর্ণ। সব দেখিয়া শুনিয়া মনে হইতেছে রাজনীতির নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করিয়া, আরো স্পষ্ট ভাষায় বলিলে মানুষের নাকের ডগায় খুড়োর কল ঝুলাইয়া দিয়া তাহাকেই শোষণ করা এবং নিজ নিজ স্বার্থসিদ্ধি ও সম্পদ বৃদ্ধি রাজনীতির মূল উপকরণ হইয়া দাঁড়াইয়াছে।

যাহা কিনা ধীরে ধীরে একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি করিতেছে। কোথায়ও রাজনীতির নামে ধর্মীয় বিভেদ সৃষ্টি করিয়া আবার কোথায়ও কিছু পাওয়াইয়া দিয়া রাজনৈতিক মসনদে টিকিয়া থাকিবার অবিরল প্রচেষ্টা জন সমাজকে এক হতাশা পূর্ণ অবস্থায় নিক্ষেপ করিয়াছে।

শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের অবশ্যই পাদপ্রদীপে আগাইয়া আসিয়া মানুষের স্বার্থে এই সমস্ত অশুভ রাজনৈতিক শক্তির দমন এবং সাধারণ মানুষকে তাহার প্রকৃত নিজ মূল্যায়ন করিতে শিখাইতে হইবে। তাহা না হইলে দেশের ভবিষ্যৎ অন্ধকারময় বলিয়াই প্রতীত হইতেছে।