Category: সংক্ষিপ্ত সংবাদ
আজ সারাদিনের উত্তর বঙ্গের কিছু সংক্ষিপ্ত সংবাদ
1.কাঁদামাখা রাস্তা ঠিক করার দাবিতে দিনহাটার বামনহাটে পথ অবরোধ করে বিক্ষোভ দক্ষিণ লাউচাপড়া এলাকার বাসিন্দাদের। প্রায় ঘন্টাখানেক পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য।
2.স্কুলের বাচ্চাদের সঙ্গে বসে ভাত খাচ্ছেন বিডিও, এমনই ছবি ধরা পড়েছে রাজগঞ্জে। রাজগঞ্জ বন্দর বিএফপি, ফাটাপুকুর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলে মিড ডে মিল খেলেন বিডিও প্রশান্ত বর্মন।
3.শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে উদ্ধার ৩৪ জন যুবতী
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবতীদের প্রথমে বাসে করে ঝাড়খণ্ডের রাঁচীতে নিয়ে যাওয়ার কথা ছিল। তার পর সেখান থেকে ট্রেনে করে তামিলনাড়ু— পরিকল্পনা ছিল এমনটাই।
সড়কপথে ৩৪ জন যুবতীকে ভিন্রাজ্যে পাচার করে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু তার আগেই পুলিশের তৎপরতায় ভেস্তে গেল সেই পরিকল্পনা। বাস থামিয়ে উদ্ধার করা হল যুবতীদের। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি বাস টার্মিনাসে ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় আচমকা শিলিগুড়ি বাসস্ট্যান্ডে হানা দেয় পুলিশের একটি দল। সেখানে অভিযান চালিয়ে একটি বেসরকারি বিলাসবহুল বাস থেকে ৩৪ জন যুবতীকে উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনস্থ প্রধাননগর থানার পুলিশ। ওই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। ধৃতেরা হলেন শিলিগুড়ির বাসিন্দা গৌতম রায়, ডুয়ার্সের মেটেলির বাসিন্দা পেট্রাস বেক এবং শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা জয়শ্রী পাল।
4.দিনহাটা স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে, বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধার।
Back to News