Category: রাজনীতি
মিঠুন চক্রবর্তীর বিষয়ে কুণাল ঘোষ কি দাবী করলেন
আজ তৃণমূল নেতা কুণাল ঘোষ তার ফেসবুক প্রোফাইল থেকে কিছু দাবী উঠালেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিষয়ে| তিনি লিখেছেন "রোজ ভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ব্যবসায়িক চুক্তি। শুধু অভিনেতার পারিশ্রমিক মডেল নয়, অংশীদারিত্বের চুক্তি। সই মিঠুনদা এবং তাঁর স্ত্রী যোগিতা চক্রবর্তীর। প্রশ্ন 1) এটি সত্য? সত্য হলে রোজ ভ্যালির সঙ্গে আরও বাণিজ্যিক লেনদেন মিঠুনদার আছে কি না? 2) রোজ ভ্যালি থেকে মোট কত টাকা মিঠুনদা পেয়েছে? 3) রোজ ভ্যালি থেকে পাওয়া টাকা মিঠুনদা ফেরত দিয়েছে কি না? 4) রোজ ভ্যালির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি কেন মিঠুনদাকে গ্রেপ্তার করেনি? যদি আমি সাংবাদিক হয়ে লিখিত চুক্তিতে ছ'সাতটি মিডিয়ায় বিপুল কাজ করে চেকে পারিশ্রমিক নিয়ে ট্যাক্স দিয়েও বন্দি হই, কলঙ্কিত হই; মিঠুনদা সারদা, রোজ ভ্যালিতে গ্রেপ্তার নয় কেন? এই কারণেই কি বিজেপির পায়ে পড়ে বাঁচা?
রোজ ভ্যালির তদন্তে অবিলম্বে মিঠুনদাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে।"
source:Facebook
Back to News